মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতির নবম দিন অতিবাহিত \ অফিস পাড়ায় সেবা নিতে আসা মানুষের ভোগান্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা নির্বাহী অফিস ও ভ‚মি অফিসের কর্মচারীদের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন ও অবস্থান কর্মসূচির নবম দিন অতিবাহিত হয়েছে। ফলে অফিসগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতির অংশ হিসাবে বুধবার নবম দিনেও এ কর্মবিরতি পালন করা হয়। কর্মচারীবৃন্দ জানান, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ ভ‚মি প্রশাসন সহকারী সমিতি (বাভ‚প্রসস) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৪/১/২১ তারিখে অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে। এই এসময়ের ভিতরে তাদের দাবী আদায় না হলে পুনরায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানাগেছে। বিভিন্নস্থান থেকে কাজ নিয়ে আসা একাধিক ব্যক্তি জানান, কয়েকদিন যাবত ইউএনও অফিস ও ভূমি অফিসে কাজ নিয়ে এসেছি কিন্তু কর্মবিরতির কারণে ভোগান্তি হচ্ছে। কর্মচারীদের কর্মবিরতির কারণে অফিসে এসে কোন কাজ করতে পারছি না। সহকারী কমিশনার (ভ‚মি) অফিসের অফিস সহকারি আবুল কালাম আজাদ বলেন, আমাদের দাবী না মানার কারণে আমাদের এই কর্মবিরতি চলছে। সারা দেশের অফিসে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার সায়ফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ন্যায্য দাবী আদায়ের চেষ্টা করে আসছি। কিন্তু কেন জানিনা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরও জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণে অর্থ মন্ত্রণালয় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি অবিলম্বে দাবী আদায়ের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জ্ঞাপন করেন। উপজেলা নির্বাহী অফিসের সামনে বুধবার নবম দিনের কর্মসূচী পালনকালে ইউএনও অফিসের অফিস সুপার সায়ফুল ইসলাম, সিএ টু ইউএনও এ.কে.এম মাহবুবুল হক, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আব্দুর রশীদ ও আব্দুর রহিম, সার্টিফিকেট সহকারী স্বপন মন্ডল, এসিল্যান্ড অফিসের অফিস সহকারী আবুল কালাম আজাদ, সুগত অধিকারী, মোস্তাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com