রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অনন্য এক বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: শ্রীলঙ্কা সফরে বাইশ গজের মঞ্চে স্বপ্নের মতো সময় কাটছে সউদ শাকিলের। গলে আগের টেস্টে করেছিলেন অপরাজিত ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার মাটিতে যা কোনো পাকিস্তানি ব্যাটারের প্রথম দ্বিশতক। দেশের বাইরে নিজের প্রথম ম্যাচেই শাকিল করেন ডাবল। তার আগে যে নজির ছিল শুধু জহির আব্বাসের। ১৯৭১ সালে ইংল্যান্ড সফরে ওই রেকর্ড গড়েছিলেন জহির। কলম্বোয় চলতি টেস্টে ৫৭ রানের ইনিংস খেলে এবার অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন সউদ শাকিল। টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন নিজের প্রথম সাত ম্যাচেই অন্তত একটি পঞ্চাশছোঁয়া ইনিংসের গৌরবময় কীর্তি। অবিস্মরণীয় এই রেকর্ডে তিনি পেছনে ফেললেন সুনীল গাভাস্কার, বাসিল বুচার, সাঈদ আহমদ, বার্ট সুতক্লিফকে। এই কিংবদন্তিরা নিজেদের প্রথম ছয় ম্যাচেই খেলেছিলেন একটি করে পঞ্চাশ ছাড়ানো ইনিংস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com