শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ার রাজমিস্ত্রি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরায় কলারোয়ার সুজাউদ্দীন (২৭) নামে এক রাজমিস্ত্রি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাতক্ষীরায় নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন যশোর-সাতক্ষীরা সড়কের ওয়ারিয়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ওই রাজমিস্ত্রি কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের মৃত গোপাল সরদারের ছেলে। ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে সুজাউদ্দীন মোটরসাইকেল যোগে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌছালে পথচারী এক পাগলের হাতে থাকা লাঠি উচু করলে মোটরসাইকেল চালক ভয়ে অপর দিক থেকে আসাএকটি ট্রাকের ধাক্কা খেয়ে নীচে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলেও তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com