মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

পাইকগাছা প্রতিনিধি \ খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। রবিবার খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান (পিপিএম সেবা) জুলাই মাসের পর্যালোচনায় মামলা তদন্ত, পরোয়ানার আসামি গ্রেফতার, সন্ত্রাস ও মাদক প্রতিরোধসহ আইনশৃংখলার উন্নতি অব্যাহত ও সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের হাতে এই সম্মাননা স্মারকসহ সনদপত্র তুলে দেন। এ বিষয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও পুলিশ সদস্যদের প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলা বাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। তিনি আরো বলেন, আমি যোগদানের পর থেকে সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করছি ও করবো। সবার সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত আছে। দায়িত্ব পালনে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসের জননিরাপত্তা বিধানসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ বিশেষ ভূমিকা রাখায় ইন্সপেক্টর ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন মোঃ রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com