রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জীবনসঙ্গী হিসেবে কম উচ্চতার পুরুষরাই সেরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

এফএনএস লাইফস্টাইল: অনেক নারীই হয়তো লম্বা পুরুষদেরকে জীবনসঙ্গী হিসেবে প্রত্যাশা করেন। তবে বিভিন্ন সমীক্ষা ও গবেষণার তথ্য বলছে, লম্বা নয় বরং কম উচ্চতার পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা হন।
এমনকি কম উচ্চতার পুরুষের বিয়েও টেকে বেশিদিন। তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার নাকি কম, এমনটিই জানাচ্ছে এক গবেষণা।
১৯৮৬-২০১১ সাল পর্যন্ত করা এক সমীক্ষায় গবেষকরা দেখার চেষ্টা করেছেন যে, উচ্চতা অনুযায়ী বিবাহবিচ্ছেদের ঝুঁকি কাদের মধ্যে বেশি।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানীদের মতে, বিগত বছরগুলোতে করা সমীক্ষার তথ্য অনুযায়ী জানা যায় গড় উচ্চতা ও লম্বা পুরুষদের তুলনায় খাটো পুরুষরা দেরিতে বিয়ে করেন ও তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের ঝুঁকি ৩২ শতাংশ কম!
এছাড়া কম উচ্চতার পুরুষরা জীবনসঙ্গী হিসেবেও সেরা হন। গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষদের উচ্চতা কম তারা লম্বাদের তুলনায় বেশি সংসারের কাজ করেন। সমীক্ষার তথ্যমতে, তারা প্রতি সপ্তাহে প্রায় ৮ ঘণ্টা ২৮ মিনিট ঘরের কাজ করেন।
আবার তারা লম্বা পুরুষের তুলনায় আয়ও বেশি করেন। সমীক্ষা বলছে, কম উচ্চতার পুরুষদের ৭৮ শতাংশই তাদের প্রেমিকা বা স্ত্রীর চেয়ে বেশি উপার্জন করেন। সূত্র: ব্রাইট সাইড

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com