শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ : সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অনন্ত চার সিরিয়ান সেনা নিহত হয়েছে। আরও চারজন আহত হয়েছে। দেশটির রাজধানী দামেস্কে গতকাল সোমবার ভোরে এ হামলা করা হয়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা এ তথ্য জানায়। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়, গত ‘রোববার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে ইসরায়েলি বাহিনী দখলকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালায়।’এতে আরও বলা হয়, হামলায় চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। প্রতিবেদনে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিরও রিপোর্ট করেছে এবং বলেছে যে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে। ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা শুরু করার পর থেকে সিরিয়ায় ইরানের প্রভাব বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com