মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার কালে নৌকা সহ ২০০ কেজি চিংড়ি জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় নৌকা সহ চিংড়ি জব্দ করছে বন বিভাগ। সরকারী নির্দেশনা মোতাবেক জুন, জুলাই ও আগস্ট মাসে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকার সত্বেও অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করে নদীতে বিষ দিয়ে মাছ শিকার করার সময় গতকাল ৮ আগস্ট মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জ কোবাদক স্টেশনের আওতাধীন আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়ি মাছ সহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। এবিষয়ে কোবাদক স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন জানান, আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়ি সহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় নৌকা থেকে ৩ বোতল কীটনাশক ও নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com