মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ার হালিমা ক্লিনিক সিলগালা,

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

ক্লিনিক মালিককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় একটি ক্লিনিক সিলগালা এবং ক্লিনিক মালিককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল ৪ টার উপজেলার চুকনগরের হালিমা মেমোরিয়াল ক্লিনিকে অভিযান চালিয়ে এই দন্ড দেন আদালত। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আসিফ রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন , ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রিফাত রহমান , ডাঃ মোঃ মেহবুব হোসেন সাব্বির , ডুমুরিয়া থানার এস আই প্রসেনজিৎ ব্যানার্জি প্রমুখ। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উক্ত ক্লিনিকে দির্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলে আসছে। সর্বশেষ কয়েকদিন আগে ক্লিনিকটিতে ভুল অপরেশনের কারনে এক স্কুলছাত্রী মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনাকালে সেখানে কোন ডাক্তার , নার্স , আয়া কেউ ছিল না। ওই ক্লিনিকে কোন সার্জন অস্ত্রপচার করেন , কে এ্যানেস্থেশিয়া দেন তার কোন কিছুই ক্লিনিক কতৃর্পক্ষ জানাতে পারেননি। ক্লিনিকের প্রতিটি কক্ষ , বিছানা , আসবাসপত্র নোংরা। তাছাড়া ক্লিনিকের লাইসেন্স ও নবায়ন করা হয়নি। এসব অপরাধে ক্লিনিকটি অনির্দিষ্ট কালের জন্যে সিলগালা করে দেয়া হয়েছে এবং ক্লিনিক মালিক কামাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com