শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিরিয়ায় সামরিক বাসে হামলা, ২৩ সেনা নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ: সিরিয়ার পূর্বাঞ্চলে একটি সামরিক বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দেশটির ২৩ সৈন্য নিহত হয়েছেন। এ হামলার জন্য সিরিয়ান সরকার ইসলামিক স্টেট গ্রæপের (আইএস) জিহাদিদের দায়ী করেছে। গতকাল শুক্রবার যুদ্ধ পর্যবেক্ষণ একটি সংস্থা এ তথ্য জানিয়েছে খবর এএফপি’র। ব্রিটেনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস সদস্যরা গত বৃহস্পতিবার দিয়ার ইজোর প্রদেশে একটি সামরিক যান লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৩ সৈন্য নিহত ও আরো ১০ জন আহত হন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া এ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক ডজন সেনাও নিখোঁজ। সিরিয়ায় নিজের শেষ আস্তানা হারানো পরেও আইএস দেশটিতে হামলা চালিয়েছে আসছে। আইএসের সদস্যরা সা¤প্রতিক সপ্তাহগুলোতে দেশটির উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com