রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বর্তমানে বিশ্বের সেরা ব্যাটার বাবর: কোহলি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। চিরপ্রতি›দ্ব›দ্বী দেশের এই ব্যাটারের খেলা সব সময় উপভোগ করেন বলেও জানান কোহলি। গত বছর স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর সম্পর্কে কোহলি বলেছিলেন, ‘আমার সঙ্গে তার (বাবরের) প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ম্যানচেস্টার ম্যাচের পর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আমি ইমাদকে (ওয়াসিম) চিনি এবং সে এসে বলে, বাবর আমার সঙ্গে কথা বলতে চায়। এরপর আমরা দুজন (বাবর-বিরাট) বসি ও খেলা নিয়ে আলোচনা করি। প্রথম দিন থেকেই সে আমাকে প্রচুর শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছে এবং সেটার পরিবর্তন হয়নি। সব ফরম্যাট মিলিয়েই সম্ভবত বর্তমানে বিশ্বের সেরা ব্যাটার সে।’ কোহলি আরো বলেন, ‘ধারাবাহিকভাবে সব ফরম্যাটেই সে (বাবর) পারফরম্যান্স করে। তাকে খেলতে দেখাটা আমি সব সময় উপভোগ করি।’ কোহলির সঙ্গে বাবরের প্রায়ই তুলনা করা হয়। যদিও কোহলির অনেক পরেই আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন বাবর। ২২ গজের লড়াইয়ে খুব কমই দেখা হয় দুজনের। কেননা আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপের বাইরে গত ১০ বছর ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com