মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জের রোকেয়া মুনসুর মহিলা কলেজের ২০২৩এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দেবব্রত কুমার মিস্ত্রীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ কুমার মন্ডল, সুফিয়া খাতুন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী ঘোষ, ইংরেজি বিভাগের প্রভাষক সুমা বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হোবিন্দ দুলাল বর এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আছিয়া খাতুন ও নিশাত। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখে একাদশ শ্রেণীর ছাত্রী হুমাইরা পারভীন।
এ সময় সহকারী অধ্যাপক তৌহিদুর রহমান, তারক চন্দ্র সরকার, সুকুমার ঘোষ, জাহাঙ্গীর আলম, প্রভাষক বিলকিস আক্তার, সাইয়্যেদুতুন্নেছা মুক্তা, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, প্রদর্শক মাজেদা খাতুন, গ্রন্থাগারিক সাইফুজ্জামানসহ কলেজের কর্মচারিবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রউফ।ছবিঃ কালিগঞ্জে রোকেয়া মুনসুর মহিলা কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখছেন কলেজের প্রিন্সিপাল একে এম জাফরুল আলম বাবু।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com