বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মিরপুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটে আগুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের আগে চলছে বাংলাদেশ দলের রুদ্ধদ্বার অনুশীলন। এর মধ্যেই ঘটল অনাকাক্সিক্ষত ঘটনা। হঠাৎই আগুন ধরে দেখা গেল শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের কয়েকটি বাতিতে। বৃষ্টির বাগড়া পেরিয়ে সোমবার বিকেলে নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টা দেড়েক পর শুরু হয় জাতীয় দলের মাঠের কার্যক্রম। মেঘলা আকাশ আর চারপাশ গুমোট থাকায় ফ্লাড লাইট জ¦ালিয়েই শুরু হয় ম্যাচ পরিস্থিতির আদলে অনুশীলন। কিছুক্ষণ পর পূর্ব গ্যালারির কাছের ফ্লাডলাইটে আগুন দেখা যায়। এই ঘটনায় পুরো দল অনুশীলন বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। তবে আগুন বেশিক্ষণ থাকেনি। ছড়িয়ে পড়ে ধোঁয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার শুরু হয় অনুশীলন। আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন। “ফ্লাড লাইটের নিচের দিকে আগুন ধরেছিল। এখানে বিষয়টা হলো, টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। যে কারণে কিছু বাতিতে আগুন ধরে যায়। আমরা টের পেয়ে সার্কিট বন্ধ করে দেওয়ার পর আগুন নিভে যায়।” “ক্ষতিগ্রস্ত সার্কিটগুলোতে কাজ করতে হবে। কিছু সার্কিট হয়তো বদলে দিতে হবে। ফ্লাড লাইটে আর তেমন বড় কোনো সমস্যা হয়নি। আশা করছি, সার্কিট বদলে দিলেই সমাধান হয়ে যাবে। সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে।” পরে ফ্লাড লাইট জ¦ালিয়েই অনুশীলন চলতে থাকে। এশিয়া কাপের জন্য গত শনিবার ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। ৩১ অগাস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com