বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫০ \ মৃত্যু ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৩ জন। মৃত্যু ব্যক্তিরা হলেন, সোনিয়া খাতুন (৩২) সে কলারোয়া পৌরসভার নাদোখালী গ্রামের হাসানুর রহমানের স্ত্রী ও অমরেন্দ্র শর্শা (৯২) সে সদর উপজেলা বল­ী ইউনিয়নের মৃত সতীশ শর্মার পুত্র। জানাগেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোনিয়া ৫ দিন পূর্বে সামেকে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। অনুরুপ অমরেন্দ্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ আগষ্ট সামেকে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। অপরদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জনের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়ালো মোট ২৫০ জন। এর মধ্যে সামেকে চিকিৎসাধীন ১৫ জন সহ বিভিন্ন সরকারী বেসরকারি হাসপাতালে মোট ২৬ জন রোগী ভর্তি রয়েছে। অন্যত্র রেফার করা হয়েছে আরো ২০ জনকে। এছাড়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২০২ জন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com