শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বিশ্বাস (৭৩) আর নেই। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরদিন দুপুরে বীর মুক্তিযোদ্ধাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষে সমাজসেবা অফিসার আব্দুল­াহ-আল-মামুন, থানার উপ-পরিদর্শক মিলন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম, মমতাজ হোসেন মন্টু সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বাদ যোহর বসন্তপুর ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com