মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৭টি স্বর্নের বার সহ আটক ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানাপুলিশের অভিযানে ৭টি স্বর্নের বার সহ ১ চোরাকারবারী কে আটক করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় শহরের নিউমার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। আটক মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের পুত্র মাহবুব আলম।সাতক্ষীরা সদর থানার (ওসি) মইদুল ইসলাম জানান, ভারতে স্বর্ন পাচারের প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানা পুলিশের একটি টিম ঢাকা থেকে আসা এসপি গোল্ডেন লাইনে তল্লাশি চালানো হয়। এসময় মাহবুব আলম কে সন্দেহ হয়। পরে চ্যালেঞ্জ করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৭টি স্বর্নের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন ৮১৬ গ্রাম যার আনুমানিক মূল্য ৬৩ লক্ষ টাকা। ওসি আরো জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এবং জব্দকৃত স্বর্ন ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com