আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় আশাশুনি এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের জন্য কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সদস্য মনিন্দ্র নাথ ঢালী। মতবিনিময় সভায় মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সাংবাদিক গোপাল কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডল। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, প্রভাষক বাষুদেব শিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাশ সোনা, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, জেলা যুব হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য যুব পরিষদের সভাপতি অমিত কুমার ঘোষ, সংগঠনের জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিলাল বিশ্বাস ও কাশিনাথ মন্ডল প্রমুখ। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি কমলেশ সরকারকে আহবায়ক ও পলাশ রায়কে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা যুব ঐক্য পরিষদ এবং গোপাল কুমার মন্ডলকে আহ্বায়ক এবং মৃন্ময় মল্লিককে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।