বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের অংশ গ্রহনে মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক। সভায় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সফলতা, সমস্যাবলী, প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। সমস্যা নিরসন, চিকিৎসা সেবার মান আরও উন্নয়ন করা, সার্বিক পরিবেশ রক্ষা করাসহ সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমাপনী বক্তব্যে কমিউনিটি ক্লিনিক ও সিএইচসিপিদের দক্ষতার সাথে দায়িত্ব পালনে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।