বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ শিশুর করুন মৃত্যু \ মা গুরুতর আহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ১ শিশুর করুন মৃত্যু। একই সাথে তার মা গুরুতর আহত হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা ভোমরা সড়কে মাহমুদপুর ঘটে। নিহত শিশু আলীপুর তালবাড়িয়া মিতুল গাজীর কন্যা ওহিদা সুলতানা (৭), আহত তার মাতা হাফিজা খাতুন। স্থানীয় সূত্রে জানাগেছে, ঐ শিশু তার মায়ের সাথে ভ্যানে যাচ্ছিল। এসময় (ঢাকা মেট্রো-ট-১১-৭৪৮৫) নং একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এতে ঘটনা স্থানে শিশুর করুন মৃত্যু হয়। তার মাকে উদ্ধার করে সামেক হাসপাতালে ভর্তি করে। এঘটনায় স্থানীয়রা মুহুর্তের মধ্যে ঐ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। শিশুর লাশ সুরাত হালের প্রস্তুতি চলছে। এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com