মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় সংবাদপত্র পরিবেশন কারীদের মাঝে হাসিমুখ-সেঞ্চুরী একাডেমীর চারা বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সংবাদপত্র পরিবেশন কারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছ লাগান পরিবেশের ভারসাম্য রক্ষা করুন এই প্রতিপাদকে সামনে নিয়ে হাসিমুখ – সেঞ্চুরী একাডেমীর সহযোগিতায় গতকাল সকাল ৯ টায় দৈনিক দৃষ্টিপাত ভবনে গাছের চারা বিতরণ করা হয়। দৈনিক দৃষ্টিপাতসহ জাতীয় দৈনিক পত্রিকা পরিবেশনকারী সদস্যদের মাঝে চারা তুলে দেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন, দৈনিক দৃষ্টিপাত ম্যানেজার বুলবুল আহমেদ। গাছের চারা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সংবাদপত্র পরিবেশনকারীরা। উল্লেখ্য গতকাল দিনব্যাপী সাতক্ষীরা হাসিমুখ-সেঞ্চুরী একাডেমির পরিচালক ও জেলা আলীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন সড়ক ও জনপদ বিভাগের, গণপূর্ত বিভাগের এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ তুলে দেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও খালি জায়গায় নিজ হাতে বৃক্ষ রোপন করেছেন জেলা আলীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন। তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গাছ পাওয়া কর্মকর্তা কর্মচারীরা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com