মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুরে বেহাল ইটের সোলিং রাস্তার সংস্কার করলেন সমাজসেবক শেখ আব্দুল­াহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বেহাল ইট সোলিং রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি, প্রয়াত সাবেক বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের এর ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল­াহ। গতকাল অত্র ইউনিয়নে বন্ধকাটি রবিউলের বাড়ি হতে গাজীপাড়া, বন্ধকাটি রেজওয়ানের বাড়ি হতে সরকার পাড়া, বন্ধকাটি জয়নালের বাড়ি হতে চৌমুহনী, বন্ধকাটি মোনায়ামের বাড়ি হতে ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ি, পারুলগাছা হাজির মোড় হতে আনসারের দোকান, চাঁচাই খ্রিস্টান মিশন হতে হাবিবুরের চায়ের দোকান পর্যন্ত ইট সোলিং এর রাস্তা মেরামত করে দিলেন শেখ আব্দুল­াহ। প্রায় লক্ষাদিক টাকা খরচ করে অবহেলিত জনপদের ভঙ্গুর গ্রামীন ইটসোলিং রাস্তা সংস্কারে ভূমিকা রাখায় সন্তোষ প্রকাশ করেছেন জন সাধারণ। এ বিষয় বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল­াহ দৃষ্টিপাত কে জানান, আমার ভাই উপজেলা আ’ লীগের সিনিঃ সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের মতো আমিও জনকল্যাণে কাজ করতে চাই। জাতীয় শোক দিবসের মাসে আমার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় জনসাধারণের চলাচলের রাস্তা সংস্কার করে দিয়েছি। আমি ইউনিয়নের সন্তান হিসাবে আমার নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ অব্যাহত রাখতে চাই ।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com