বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দক্ষিণ আফ্রিকাতেও ম্যাচ ফির লিঙ্গ বৈষম্য দূর হলো

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেও ম্যাচ ফির লিঙ্গ বৈষম্য দূর হলো। এখন থেকে নারী ক্রিকেটারদের পুরুষদের সমান আন্তর্জাতিক ম্যাচ ফি দেওয়া হবে বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ঘোষণা দিয়েছে। নিউ জিল্যান্ড ও ভারতের পর তৃতীয় দেশ হিসেবে পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফিতে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা। এই বছরের শুরুতে আইসিসির ইভেন্টেও পুরুষ ও নারীদের জন্য একই প্রাইজমানি দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। গত দেড় বছর ধরে দক্ষিণ আফ্রিকার নারী জাতীয় ক্রিকেট দলের উচ্চ সাফল্যের কারণে বোর্ড এই পদক্ষেপ নিয়েছে। গত বছর নিউ জিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলে নারীরা এবং এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ওঠে তারা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো সিনিয়র দল বিশ্বকাপের ফাইনালে খেলে। পরিবর্তিত ম্যাচ ফি মেয়েরা পাবে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সফর থেকে। এশিয়ান দলটির বিপক্ষে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে প্রোটিয়া মেয়েরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com