মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বটিয়াঘাটা বাজারে ছিন্তাইকারী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

বটিয়াঘাটা (খুলনা) অফিস \ বটিয়াঘাটাযর জলমা ইউপির চক্রাখালী সার্বজনীন গৌড়ীয় গৌর নিতাই সেবাশ্রম সংলগ্ন দারোগাবাড়িতে ছিনতাইকরা কালীন সময়ে ছিনতাইকারী কে হাতেনাতে জনতা আটক করে পুলিশ সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চক্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা মৌসুমী রাণী সড়ক দুর্ঘটনায় মারাত্মক অসুস্থ থাকায় প্রতিদিন বাড়ি থেকে একটি রিজার্ভ ভ্যান যোগে বিদ্যালয়ে যাওয়া আসা করতো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিদ্যালয় থেকে ভ্যান যোগে বাড়িতে ফিরছিলেন এসময় খুলনা-চালনা মহাসড়ক থেকে বাড়িতে ঢুকতে গেলে অজ্ঞত যুবক পিছন থেকে হাতুড়ি দিয়ে মাথার পিছনে ও সামনে আঘাত করে কাছে থাকা ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে ইজিবাইক যোগে বটিয়াঘাটা বাজারে পালিয়ে আসে। উক্ত ছিনতাইকারী যুবকের অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে একপর্যায়ে জনতা তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে ছিনতাই কাজে ব্যবহৃত হাতুড়ি ও ভ্যান পুলিশ জব্দ করেছে। অপরদিকে স্থানীয় লোকজন সহকারী শিক্ষিকা মৌসুমীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ছিনতাইকারী সোনাডাঙ্গা থানা এলাকার আজিজুল ইসলামের পুত্র বলে জানা যায়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com