বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশ বিশ্বকাপে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর শুরু আগে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। সবগুলো দলই দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ অক্টোবর শেষ হবে প্রস্তুতিমূলক ম্যাচ। গুয়াহাটি, হায়দারাবাদ ও তিরুবানানথপুরম হবে ম্যাচগুলো। ২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়াও আরও দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। হায়দারাবাদে লড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তিরুবানানথপুরম খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। একই দিন তিরুবানানথপুরমে খেলবে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। ২ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড ছাড়াও মাঠে নামবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের ভেন্যু তিরুবানানথপুরম। প্রস্তুতিমূলক ম্যাচের শেষ দিন, ৩ অক্টোবর তিনটি ম্যাচ রয়েছে। ম্যাচগুলো হলো- আফগানিস্তান-শ্রীলঙ্কা, ভারত-নেদারল্যান্ডস এবং পাকিস্তান-অস্ট্রেলিয়া। প্রস্তুতিমূলক সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২ টায়। দলে থাকা ১৫ জন ক্রিকেটারই মাঠে নামার সুযোগ পাবে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com