মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুন্দরবনে ৪০ কেজি হরিনের মাংস, মাথা, চামড়া সহ নৌকা জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ সুন্দরবনে ৪০ কেজি হরিনের মাংস, মাথা, চামড়া সহ নৌকা জব্দ করা হয়েছে। গত ২৬ আগস্ট শনিবার গভীর রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের সদস্যরা কাটেশ্বর বন টহল ফাড়ি সংলগ্ন হাজির ভারানী নামক স্থানে অভিযান চালিয়ে শিকারীদের ফেলে যাওয়া একটি ডিঙ্গি নৌকা আটক করে। নৌকার মধ্যে অভিযান চালিয়ে সদ্য ছেলা আনুমানিক ৪০ কেজি হরিণের মাংস, ৪ খানা পা, ১টি মাথা ও ১টি চামড়া জব্দ করে। অভিযান টের পেয়ে শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, শনিবার রাত ১টার দিকে বনকর্মীরা সুন্দরবনের হাজির ভারানি নামক স্থানে অভিযান চালিয়ে হরিনের মাংস, পা, চামড়া, মাথা সহ শিকারীদের ফেলে যাওয়া নৌকা আটক করে। হরিনের মাংস ও অন্যান্য মালামাল বন বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে রেঞ্জে কেরাসিন মাখিয়ে নষ্ট করা হয়েছে। হরিন শিকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। সনাক্ত হলে তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com