মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনে কৃষক প্রশিক্ষণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিজোযন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে একদিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশ গ্রহণ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক। কীটনাশক প্রয়োগ ছাড়াই নিরাপদ সবজি চাষ, ঘেরের আইলে সবজি ও তরমুজ চাষ, আমন ধানের মধ্যে সরিষা রিলে ক্রপ চাষ, ভার্মিং কম্পোষ্ট উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতি. উপ-পরিচালক (সরিষা) ইকবাল আহমদ, প্রকল্প পরিচালক ফজলুল হক খান, মনিটরিং অফিসার ধীমান চন্দ্র মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাবৃন্দ প্রকল্পের অধীনে চাষাবাদকৃত ক্ষেত পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com