বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষন্মাষিক সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির ষন্মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্সিষ্টিয়ান এইড ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়েব ভাউন্ডেশনের বাস্তবায়নে ষন্মাষিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। ওয়েব ভাউন্ডেশনের খুলনা বিভাগীয় ফেসিলেটর জহির উদ্দীনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আশাশুনিতে কর্মরত এনজিও গুলোর সমন্বয়ক, মৌমাছি এনজিও’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রকৃয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ” নিশ্চিত করনের লক্ষে সভায় কমিটির সদস্যদের পক্ষে বিগত দিনে বিভিন্ন কর্মকাণ্ডের উপর বক্তব্য রাখেন সিপ্রা, সালেহা বেগম ও কনক প্রমুখ। সভায় বিগত দিনের কমিটির কাজের পর্যালোচনা ও আগামি দিনের কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com