মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মুদি মালামাল ও নগদ অর্থ বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে হাঁস-মুরগি, মুদি মালামাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল ৩০ আগস্ট বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬ জন ভিক্ষুককে পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মুদি মালামাল, চা সামগ্রী, নগদ অর্থ ও ১জনকে হাঁস-মুরগি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুদি মালামাল, চা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com