মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত অপর দুইজন আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে শাহাপুর মধুগ্রাম সড়কের মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে। রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সানোয়ার হোসেন মাসুম জানায়, চুকনগর হতে ছেড়ে আসা দৌলতপুরগামী (যশোর-ট-১১১৫২২) ট্রাক মধুগ্রাম মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একই দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেল (সাতক্ষীরা-হ-১১-৯১৬৮) এর পিছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্য সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার তৈলকুপি গ্রামের কালীপদ দাসের ছেলে স্বপন দাস (৪৫) ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা অপর দুইজন আরোহী একই উপজেলার মিঠাবাড়ি গ্রামের মুজিবুর সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫ ) ও তৈলকুপি গ্রামের মৃত আনার মল্লিকের ছেলে নুর ইসলাম মল্লিক খোকা (৬২) আহত হন। আহত আরোহীদ্বয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে। ট্রাকেট ড্রাইভার ও হেলপার পালিয়েছে। লাশ সুরতহাল রির্পোটের জন্য মর্গে পাঠানো হয়েছে ও ট্র্যাকটি রঘুনাথপুর তদন্ত কেন্দ্রে পুলিশের হেফাজত আছে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com