বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিজয়কে দলে নেওয়া প্রসঙ্গে যা বললেন সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: অসুস্থতার কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার পরিবর্তে দলে ডাক পান এনামুল হক বিজয়। দলে ডাক পাওয়ার চার ঘণ্টা না পেরোতেই শ্রীলঙ্কায় উড়াল দেন বিজয়। উইকেটরক্ষক ব্যাটার হওয়ায় তাকে এশিয়া কাপ দলে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, উইকেট কিপিংয়ের বিবেচনায় মূলত বিজয়কে উড়িয়ে আনা হচ্ছে। তিনি বলেন, ‘যদি মুশফিক ভাইয়ের কিছু হয় বিশেষ করে খেলার সময়, কনকাশন হতে পারে, ছোট খাটো ইনজুরি হতে পারে। দেখা যাচ্ছে ওইদিন উইকেট কিপিং করতে পারবে না। যেহেতু একটা নিয়ম আছে সেকেন্ড উইকেট কিপার থাকলে সেও উইকেট কিপিং করতে পারবে। তাই আমাদের এই গ্যাপগুলো পূরণ করার জন্য বিজয়কে (এনামুল) দলে নেওয়া।’ শুধু তাই নয় লিটন টপ অর্ডার ব্যাটার, বিজয়ও টপ অর্ডার ব্যাটার, সেটিও বিবেচনা করেছে টিম ম্যানেজম্যান্ট। সাকিব আরও বলেন, ‘যেহেতু আমাদের আরেকজন অতিরিক্ত উইকেটকিপার নেই, তাই আমাদের জন্য এটা একটা বিষয়। আর লিটনও টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com