বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেশে ফিরলেন জামাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে অভিষেক ম্যাচে অসাধারণ জয় পায় বাংলাদেশের অধিনায়ক জামাল ভ‚ঁইয়া। সেই সুখস্মৃতি নিয়ে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশের উদ্দেশে রওনা হন জামাল। এক দিনের বেশি সময় ভ্রমণ করে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন তিনি। বুধবার সকালে আর্জেন্টিনা থেকে ঢাকা এসেছেন জামাল। তবে দেশে ফিরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি তিনি। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আজ অনুশীলন নেই। রিকভারি সেশন রয়েছে। জামাল রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পে উঠবে।’ বিমানবন্দর থেকে নিজের বাসায় কিছুটা সময় বিশ্রাম এরপর রাতে জাতীয় দলের হোটেলে উঠার কথা রয়েছে। আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগে জামালের স্বপ্নের মতো অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচেই দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল করে দলকে জিতিয়েছেন তিনি। ৪ ও ৭ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ শেষে আবার আর্জেন্টিনার লিগে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com