বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু পালের সাতক্ষীরা পরিদর্শন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সচিব সাতক্ষীরার কৃতি সন্তান ড. কৃষ্ণেন্দু পাল তার নিজ জেলার কার্যক্রম পরিদর্শন করলেন। শনিবার সকালে ৫১ শক্তিপীঠের অন্যতম শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী সার্বজনীন কালী মন্দির পরিদর্শন করেন। এসময় পুজা দেন ও প্রসাদ গ্রহনের পরও ভক্তদের সাথে মতবিনিময় শেষে নলতা ঐতিহাসিক কালিবাড়ী পরিদর্শন করেন। সাতক্ষীরা সদরে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত ঘোষের সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং সম্প্রীতি বাংলাদেশের জেলা সদস্য সচিব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: সুব্রত ঘোষ, ট্রাস্টের সাতক্ষীরা অফিসের ফিল্ড অফিসার মিন্টু হালদার। সচিব হিন্দু ধর্মেীয় কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং এসকল কার্যক্রমে ভালভাবে এগিয়ে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন। বীর মুক্তিযোদ্ধা মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত ঘোষ সচিবকে তার রচিত মহাপ্রভু ও যুগধর্ম বইটি উপহার হিসেবে প্রদান করেন এবং সাতক্ষীরা সফরের জন্য সচিবকে ধন্যবাদ জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com