মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বিভিন্ন মামলায় ১০ জন আসামি গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বিভিন্ন মামলায় ১০ জন আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে থানার একটি চৌকশ আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত ২জন আসামী ও জিআর পরোয়ানাভূক্ত ৮ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত শাহাদ আলী গাজী পুত্র আঃ রউফ, একই গ্রামের মৃত এনতাজ উদ্দীনের পুত্র হাবিবুর রহমান, মিঠা চন্ডিপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের পুত্র মুজিবর রহমান, আবু বক্কার সিদ্দিকের পুত্র আনিছুর রহমান, ইছাকুড় (খানপুর) গ্রামের মৃত ইমান আলী শেখের পুত্র আজিবার রহমান শেখ, বাহার আলীর পুত্র আঃ হামিদ, বৈশখালী গ্রামের জয়নাল সরদারের পুত্র রফিকুল সরদার, শংকরকাটি গ্রামের ঘোষ বিহারী চক্রবর্তী পুত্র সত্যরঞ্জন চক্রবর্তী, ছোট ভেটখালী গ্রামের নাজমুল সানার স্ত্রী তাছলিমা খাতুন, শংকরকাটি গ্রামের গোষ্ঠ গাইনের পুত্র শংকর গাইন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, অভিযান পরিচালনা করে থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলায় ১০ জন আসামিকে গ্রেফতার পূর্বক মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com