বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্বকাপে নিউ জিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: আইপিএলে পাওয়া চোটের কারণে হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছিল কেন উইলিয়ামসনের। তাতে নিউ জিল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলাই অনিশ্চিত ছিল তার। কিন্তু কল্পনার চেয়েও দ্রæত সেরে উঠছেন তিনি। তাকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করবে নিউ জিল্যান্ড, এমনকি অধিনায়কও থাকছেন উইলিয়ামসন। গত বিশ্বকাপের ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে নেতৃত্ব দেওয়া উইলিয়ামসন গত এপ্রিল থেকে সাইডলাইনে। গুজরাট টাইটান্সের হয়ে খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান। করান অস্ত্রোপচার। এরপর ধীরে ধীরে নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করার লড়াই চলেছে। নিউ জিল্যান্ড গণমাধ্যমকে উইলিয়ামসন বলেছেন, ‘স্বাভাবিকভাবে প্রস্তুতি আদর্শ নয়। কিন্তু এনিয়ে বেশি কিছু বলার নেই। আরেকটি বিশ্বকাপে খেলার সম্ভাবনা সত্যিই রোমাঞ্চকর। আমার হাঁটু সারাতে সব শর্ত পূরণ করেছি। এখন প্রতিযোগিতার দিকে তাকিয়ে।’ ১১ সেপ্টেম্বর ১৫ জনের দল ঘোষণা করবে নিউ জিল্যান্ড। উইলিয়ামসন তার ফিটনেস দিয়ে এরইমধ্যে কোচ গ্যারি স্টিডকে মুগ্ধ করেছেন। স্টিড বলেন, ‘কেন তার পুনর্বাসনে নিজেকে অবিশ্বাস্যভাবে উজার করে দিয়েছে। শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলায় ফিরতে তার চেষ্টার কোনো কমতি ছিল না। তাকে বাছাই করতে পারে আমরা আনন্দিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com