মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩১ পিচ স্বর্ণের বার সহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অভিযানে ৩১ পিচ স্বর্ণের বার সহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। আটকককৃতরা হলেন, বৈকারী গ্রামের বাবর আলীর পুত্র মোঃ তুহিন (২০) একই গ্রামের জাহাঙ্গীরের পুত্র মো: সজিব হোসেন (২২) বিজিবি সূত্রে জানাগেছে, গতকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৈকারী বিওপির নায়েক মো: শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল বৈকারী সরদার পাড়া এলাকায় অবস্থান করছিল। এসময় আসামীদের ২টি মটর সাইকেল দাড় করায়। পরে তল­াশী করে কৌশলে রাখা ৩১টি স্বর্ণের বার উদ্ধার করে। যাহার ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম। আনুমানিক মূল্য ৬,৩০,৮৬.৪৭৮ টাকা আসামীদের বিরুদ্ধে মামলা পূর্বক সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং স্বর্ণের বারগুলি সাতক্ষীলা ট্রেজারী অফিসে জমা করার প্রস্তুতি চলছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি সিও লে. কর্ণেল মো: আশরাফুল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com