রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটায় শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

দেবহাটা অফিস \ দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ভাসমান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। উপজেলার সর্ববৃহৎ অনুষ্ঠানটি হয় শ্রী শ্রী গোকুল আনন্দ পাট বাড়ির মন্দির প্রাঙ্গনে। সকালে বিপুল সংখ্যক ভক্ত, সহ মানুষের উপস্থিতিতে ও অংশ গ্রহনে শ্রী কৃষ্ণের জন্মদিনের মঙ্গল শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, আমাদের দেবহাটা প্রতিনিধি উত্তম কুমার রায় জানান উপজেলার বিভিন্ন এলাকা হতে জন্মাষ্টমীর আয়োজনে লোক জন অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক প্রাক্তন চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, পল­ীসঞ্চয় ব্যাংক অফিসার জয়া রানী রায়, শিক্ষক প্রশান্ত কুমার কর্মকার, সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন মন্দিরের পুরোহীত তপন গোস্বামী, স্বপন গোস্বামী, রতন গোস্বামী ও মন্দির কমিটির অপরাপর নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com