মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগর নকিপুর ক্রিকেট জায়ান্টস এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নকিপুর ক্রিকেট জায়ান্টস একাডেমির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় নকিপুর ক্রিকেট জায়ান্টের আয়োজনে নকিপুর জমিদার বাড়ি মাঠে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নকিপুর ক্রিকেট জায়ান্টস এর ভাইস চেয়ারম্যান এস এম ফেরদাউস হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি। এসময় তিনি বলেন, নকিপুরের জমিদার হরিচরণ রায় বাহাদুর চৌধুরীর স্মৃতি বিজড়িত এই মাঠটি অনাদরে, অবহেলায় পড়েছিল। আমার পুত্র রাজিব হায়দারের নেতৃত্বে এই মাঠটি প্রাণ ফিরে পেয়েছে। যে মাটিতে এক সময় বালু উড়তো আজকে সেখানে সবুজের সমারোহ। এই মাঠটিতে গত বার স্মরণ কালের বড় একটি ক্রিকেট টুর্নামেন্টের সফল আয়োজন করা হয়েছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই মাঠটিকে ক্রিকেটের উপযোগী একটি মাঠ হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ক্রীড়া সংগঠক সামিউল আযম মনির, উপজেলা যুবলীগের আহবায়ক এস এম জাকির হোসেন, শ্যামনগর সদর পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক দেবাশীষ মুখার্জি, সাবেক ক্রিকেটার ও শিক্ষক শামসুল হুদা ঝন্টু, সাবেক ক্রিকেটার বেলাল হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com