মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে মাদকদ্রব্য আটক সহ বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় মাদকদ্রব্য গাঁজা আটক সহ বিভিন্ন মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে থানার একটি চৌকশ আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ মাদক মামালার ১জন আসামী ও সিআর পরোয়ানাভুক্ত ২জন সর্বমোট ৩জন আসামীদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উপজেলার আবাদচন্ডিপুর (আশ্রায়ন প্রকল্প) গ্রামের মোঃ আব্দুল মোমিন গাজীর পুত্র মোঃ কামাল হোসেন গাজী(২৫), পাখিমারা খুটি কাটা গ্রামের হাবিবুর রহমান ঢালীর পুত্র সাইদুর রহমান (টুকু ঢালী), যাদবপুর গ্রামের মোজাম সরদার এর পুত্র মোঃ সাইফুল ইসলাম। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, অভিযান পরিচালনা করে থানার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা আটক সহ বিভিন্ন মামলার ৩ জন আসামী গ্রেফতার পূর্বক বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com