মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি মাঠ প্রাঙ্গণে বিগত ২০২০ সালের সেপ্টেম্বর মাস হতে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত ২০৭৪ বোতল মদ, ৯৬২১ বোতল ফেন্সিডিল, ৭২৪৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২লিটার বাংলা মদ, ১বোতল বিয়ার, ১০০কেজি তামাক, ৬৫৭৬৯ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ১.৮০০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৬ প্যাকেট ভারতীয় ব্লাক হুইস্কি রুলার চাপা দিয়ে ও পুড়িয়ে ধ্বংস করা হয়। নীলডুমুর ব্যাটেলিয়ান ১৭ বিজিবির সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম এর সঞ্চালনায় মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন নীলডুমুর ব্যাটেলিয়ান ১৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনায়েন, পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক আব্দুল ওয়াজেদ খান চৌধুরী সহ নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com