শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ফেন্সিডিলসহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির পৃথক অভিযানে ভারতীয় ১৫ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে গতকাল সকাল ৭টায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম সদরের মাধবকাটি ছয়ঘরিয়া মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনৈক অসিতের চায়ের দোকানের সামনে থেকে ১ কেজি গাঁজা সহ আসামী জাকির হোসেন (৩৫) কে আটক করে। সে পাটকেলঘাটা থানার বাকশিয়া গ্রামের মোহাম্মদ আলী মোড়লের পুত্র। অপরদিকে বুধবার রাতে ডিবি পুলিশের অপর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদরের মাঠপাড়া ঈমাননগর জনৈক বজলুর শেখের ঘেরের সামনে সাতানী টু ঘোনা গামী পাকা রাস্তার উপর থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আসামী গোলাম সরোয়ার গাইন (৪৫) কে আটক করে। সে সদরের ঘোনা গ্রামের গোলাম এজদান গাইনের পুত্র। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, আসামীদের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com