মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বটিয়াঘাটায় সিনজেন্টা কোম্পানির নামে নকল ঔষধ ও কীটনাশক বিক্রয়ের দায়ে ১ ব্যবসায়ী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ রবিবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া বাজার থেকে সিনজেন্টা কোম্পানির নাম ভাঙিয়ে নকল কীটনাশক ঔষুধ বিক্রয় কালে মোঃ মনিরুল আলম সরদার (৩০)কে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটককৃত মনিরুল আলমের বাড়ি পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হরিনখোলা গ্রামে। পুলিশ জানায়,তার কাছ থেকে কীটনাশক ঔষুধ ৩০ কেজি থিওভিট ও ১০ কেজি গ্রোজিন নকল মাল উদ্ধার করা হয়েছে। যাহার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। সিনজেন্টা কোম্পানির মোঃ মাসুদুর রহমান (টিটিও) সিনজেন্টা খুলনার প্রতিনিধি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সুখদাড়া বাজার মোঃ আলমগীর সরদার এর সরদার ট্রেডার্স দোকানের এর সামনে এনে থানা পুলিশকে খবর দেওয়া হয়। তিনি আরো বলেন,একটি চক্র দীর্ঘদিন থেকে সিনজেন্টা কোম্পানির নাম ভাঙিয়ে নকল কীটনাশক ঔষুধ বিক্রয় করে আসছে। আটককৃত নকল ঔষধ গুলো আমি উপস্থিত থেকে নকল কীটনাশক ঔষুধ সনাক্ত করি। ঔষধ গুলো জাল বলে তিনি দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com