মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শুদ্ধাচার পুরস্কার পেলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো: সজীব খান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার: শুদ্ধাচার পুরস্কার পেলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান। গতকাল দুপুরে পুলিশ হেড কোয়াটার্সের কনফারেন্স কক্ষে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম হাত থেকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান এ পুরস্কার গ্রহন করেন। জানাগেছে, যশোর জেলার কেশবপুর থানা বড়েঙ্গা গ্রামের লুৎফর রহমানের পুত্র মো: সজীব খান। ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রথমে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বিভাগে যোগদান করেন। পরে পদোন্নতি সূত্রে তিনি খুলনা জেলা, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং কুমিল্লা জেলা সহ তৎপর সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। তিনি প্রায় দুই বছর যাবৎ সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, নাশকতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভালকাজের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম। পুরস্কার প্রদান কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ পুলিশ হেড কোয়াটার্সের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com