মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধার মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ খবটিয়াঘাটা উপজেলার ভেন্নাবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শ্রী সুশীল কুমার রায় গত শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পরলোক গমন করেন। শনিবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান ও শেষ শ্রদ্ধা নিবেদন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ও বটিয়াঘাটা থানার ইন্সপেক্টর(তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু। সেখানে তাকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন সাবেক বটিয়াঘাটা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকারসহ বটিয়াঘাটার বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা কমান্ড। পরবর্তীতে সর্বস্তরের সাধারন জনগন এই সূর্য সন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিকাল ৩টায় দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com