মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা সমাপনী দিনে মেলায় অংশগ্রহণকারী স্টল এর মধ্য থেকে শ্রেষ্ঠ স্টলকারী প্রতিষ্ঠানসহ অংশগ্রহণকারী সকল স্টলকে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেষ্ট, পুরস্কার প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com