মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরীর স্মরণ সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার সাংবাদিক সমাজের উদ্যোগে গতকাল শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিক সুভাষ চৌধুরী ছিলেন অনন্য দৃষ্টান্ত। সাংবাদিক সমাজ তাকে আজীবন মনে রাখবে। সাতক্ষীরায় তার ক্ষুরধার লেখনী মাধ্যমে ইতিবাচক ভূমিকা রেখেছে। সাংবাদিক সুভাষ চৌধুরীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) সুভাষ সরকার, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর বাসুদেব বসু, সমাজসেবক আবুল কালাম বাবলা, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রফেসর ড. দিলারা বেগম, কবি কিশোরী মোহন সরকার, প্রয়াত সুভাষ চৌধুরীর সহধর্মিণী মিনতি চৌধুরী, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেজুতি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সিপিবির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাসদের সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদের নিত্যানন্দ সরকার, শিক্ষক মোমিন উদ্দীন, গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল, সাংবাদিক আব্দুল বারী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, মোহনা টিভির আব্দুল জলিল। সুভাষ চৌধুরীর সৌরভ’ এর সম্পাদক তানজির কচি। সভায় সুভাষ চৌধুরীর লেখাসমূহ নিয়ে বাংলানিউজের সাতক্ষীরা প্রতিনিধি তানজির কচি সম্পাদিত এবং ম্যানগ্রোভ প্রকাশিত গ্রন্থ ‘সুভাষের সৌরভ’ এর মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য ২০২২ সালের ২০ সেপ্টেম্বর সাংবাদিক সুভাষ চৌধুরী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com