মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ডাকাতির সরঞ্জাম উদ্ধার ॥ আটক ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত ২টার পর সদরের বালিয়াডাঙ্গা মোড়স্থ এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন দেবহাটা বালিয়াডাঙ্গা গ্রামের আজিজুল জোয়াদ্দারের পুত্র মিজানুর রহমান (৩০), পাটকেলঘাটা ওভার ব্রিজ এলাকার জয়নাল মোড়লের পুত্র শরিফুল ইসলাম (৩২), ও একই উপজেলার কুমিরা দক্ষিন পাড়া এলাকার মো: মনিরুল ইসলামের পুত্র শামীম হোসেন শাহিন (৩৭)। পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার রাতে সদরের আগরদাড়ী বালিয়া ডাঙ্গা জামতলা টু সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গামী বইপাস সড়ক সংলগ্ন জনৈক মিজানুর স্টোর সামনে কতিপয় ব্যক্তিরা মারাত্মক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন করছে এমন তথ্য গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ অভিযান চালায় এসময় ৭/১০ জন পালিয়ে গেলেও উল্লেখিত আসামীদের আটক করতে সক্ষম হন। পরে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত রামদা, শাবল, লোহার পাইপ, কাটার, চাপাতি, উদ্ধার করে। আসামীরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছেন মর্মে স্বীকার করেছেন। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা পুর্বক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com