বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলিমাখালী ডিগ্রী মাদ্রাসায় ঈদ-ই মিলাদুন্নবী উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলার কলিমাখালী আজিজিয়া ছিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ঈদ-ই মিলাদুন্নবী উৎযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় মাদ্রাসার হল রুমে মাদ্রাসার গভার্ণিং বডির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জি এম আব্দুল বারী’র সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুল বারী’র সঞ্চালনায় ঈদ-ই মিলাদুন্নবী উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় আলোচনা রাখেন অধ্যক্ষ মাও: সোহরাব হোসাইন। এসময় অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোস্তফা মিজানুর রহমান, জালাল উদ্দীন, নূর মোহাম্মদ, প্রভাষক মাও: হাসানুজ্জামান, মাও: শফিকুল ইসলাম, হেলাল উজ্জামান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ফজলুর রহমান গাজী , সহকারী সিনিয়র শিক্ষক মাও: সিদ্দিকুর রহমান, মাও: আফজাল হোসেন, সহকারী শিক্ষক ইকবাল জাবিদ (কাজল),সায়দ আহমেদ সহ সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ । আগামী ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঈদ-ই মিলাদুন্নবী অনুষ্ঠান শুরু হবে বলে সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়। পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী অনুষ্ঠানে জাহিলিয়া যুগের অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সকল কুসংস্কার ও পাপাচার দূরিভুত করে শান্তির ধর্ম ইসলামের আলোক বর্তিকায় আরব দেশ সহ বিশ্বকে আলোকিত করেছিলেন সেই আখেরী জামানার পয়গম্বর বিশ্বের সর্বোত্তম মহা মানব হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী আলোচনা করা হবে। কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়েই ঈদ-ই মিলাদুন্নবী অনুষ্ঠানটির শুভ সূচনা করে, পর্যায়ক্রমে হামদ, নাত-ই রাসুল ও ইসলামি সঙ্গীত পরিবেশনা এবং বিশেষ দোয়া ও মোনাজাত শেষে তাবারুক বিতরণের মধ্য দিয়েই অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com