মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নূরনগর মোটর ভ্যান চালক সমিতির নির্বাচনে সভাপতি আমজাদ সরদার ও সম্পাদক হযরত আলী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর ত্রিমোহনী মোড় মটর ভ্যান চালক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় এক আনন্দঘন পরিবেশে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মটর ভ্যান চালক সমিতির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোটর ভ্যান চালক সমিতির ৬৭ জন ভোটারের মধ্যে ৬৩ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন। সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে মোঃ আমজাদ হোসেন সরদার চেয়ার প্রতিক নিয়ে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয় ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল গফফার ভ্যানগাড়ি প্রতিক নিয়ে ১৭ ভোট পায়। সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে মোঃ হযরত আলী ঢালী টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয় ও তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আব্দুল সবুর ফুটবল প্রতীক নিয়ে ১৭ ভোট পায়। উক্ত নির্বাচন পর্যবেক্ষণ সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, আ’লীগ নেতা ডাঃ মোঃ ইলিয়াস আহমেদ, ইউপি সদস্য গাজী আব্দুস সামাদ সামিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com