রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় ২য় শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় সুমাইয়া নামে ৭ বছর বয়সের এক শিশু গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার কেঁড়াগাছি গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের মালায়েশিয়া প্রবাসী শিমুল হোসেনের মেয়ে ও কেঁড়াগাছি উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন হাবিল বিষয়টি নিশ্চিত করেছেন। সুমাইয়ার দাদা শফিকুল ইসলাম জানান, পড়ালেখা নিয়ে মায়ের বকুনি খেয়ে অভিমান করে ঘরের বারান্দায় গ্রীলে গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে। স্থানীয়রা জানায়, শিশুটি বুদ্ধিগত ভারসাম্যের ঘাটতি ছিল। খেলার সময় ওড়না গলাই পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। কলারোয়া থানার সেকেন্ড অফিসার এস আই নুর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার ময়না তদন্ত করা হয়েছে। এদিকে এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com