শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে সংগঠনের কেন্দ্রিয় নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলানায়তনে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সৈয়দ নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের উপ কৃষি বিষায়ক সম্পাদক এম আফসার উজ্জামান, উপ-প্রশিক্ষন ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজিব, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ¦ কাজী ফিরোজ হাসান, সদস্য সচিব শেখ নাজমুল হক রনি, সদস্য এহসান হাবিব অয়ন, রফিকুল ইসলাম, নিয়াজ মাহমুদ বিমান, রাজিব ফরহাদ, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক শেখ জিয়াউল হক বনি প্রমুখ। সভায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়সহ বিভিন্ন ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে নিতে চক্রান্ত অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন দেশী বিদেশী ষড়যন্ত্রের কছে মাথানত না করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তিত করতে কাজ করে যাচ্ছেন। আ’লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com