শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাঁশদহর হাওয়ালখালী ওয়ার্ড আ,লীগের সভাপতি নির্বাচিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীর সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ০১নং হাওয়ালখালী ওয়ার্ড আ, লীগের সভাপতি নির্বাচিত হয়েছে। এই উপলক্ষে গতকাল বিকাল সাড়ে ৪ টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান ও ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে সাঈদ হোসেন মুকুলকে সভাপতি নির্বাচিত করা হয়। উল্লেখ্য উক্ত ওয়ার্ডে পূর্বের সভাপতি মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম আলীর মৃত্যু জনিত কারণে পদটি শূন্য হওয়ায় সাংগঠনের নিয়ম অনুযায়ী সহ-সভাপতি (১) সাঈদ হোসেন মুকুলকে সর্ব সম্মিত ক্রমে সভাপতি নির্বাচিত করা হয়। উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ,লীগের সহ-সভাপতি আলহাজ¦ আনছার আলী, বাঁশদহা আ,লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ, প্রভাষক অহিদ্জ্জুামান লাভলু, ০১নং ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবলীগ নেতা এম মশিউর রহমান, আবু রায়হান, আবুল আমিন সহ আ, লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com